ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেয়া হচ্ছে : নয়াদিল্লি-

ভারতীয় সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের এক দিন পর আজ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে পাল্টা তলব করে ভারত। এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যকার সব ধরনের প্রটোকল ও চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে বলে জানায় নয়াদিল্লি। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ব্লকে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবরণী থেকে এ তথ্য জানা যায়।


বিবরণীতে ভারত জানিয়েছে, সীমান্তে বেড়া স্থাপনসহ নিরাপত্তাব্যবস্থার ক্ষেত্রে দেশটি দুই সরকার এবং সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যকার সব ধরনের প্রটোকল ও চুক্তি মেনে চলছে। দেশটি সীমান্তের অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল ও পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। 


বিবরণীতে সীমান্ত সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া, সীমান্তে আলোকসজ্জা, প্রযুক্তিগত ডিভাইস ও গবাদি পশুর চলাচল রোধে বেড়া স্থাপনের ব্যবস্থা গ্রহণের কথাও জানায় ভারত। ভারত আশা প্রকাশ করে আরও জানিয়েছে, বাংলাদেশ সরকার দেশটির সঙ্গে করা আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।

ads
ads
ads

Our Facebook Page

↑